আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

১১ গুণীজন পেলেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াসসহ ১১ গুণীজন বাঁধনহারা সাহিত্য পুরস্কার পেয়েছেন । সাতক্ষীরার কালিগঞ্জে বাধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তিতে সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ গুনিজনকে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (পহেলা মে) বিকাল ৪টায় উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান সহ উপহার সামগ্রী দেওয়া হয়। এ বছর ১০টি বিষয়ে মোট ১১ জন গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদ পুরস্কৃত করেছে।

পুরস্কৃতরা হলেন কবিতায়—দেশ বরেণ্য কবি মোশাররফ হোসেন খান—ঢাকা, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রোহিঙ্গা বিষয়ক গবেষণায়—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, অনুবাদ সাহিত্য—ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ড. কামরুল হাসান, গীতিকবিতায়—শ্যামনগর সাতক্ষীরার—অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্য— সাহিত্যিক ও সাতক্ষীরা—৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, প্রবন্ধ সাহিত্য—সাহিত্যিক কোহিনূর বিনতে আবু বকর, সমাজ সেবায়—সাতক্ষীরার ডা. আবুল কালাম বাবলা, লোক সাহিত্য—কালিগঞ্জ সাতক্ষীরার অধ্যাপক এস, এম হারুন—উর—রশিদ, সম্পাদনায়—সালমান রিয়াজ—ঢাকা, সাংবাদিকতায়—আবু সাইদ বিশ্বাস—সাতক্ষীরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে সকাল ১০ টায় বাধনহারার দুই যুগ পুর্তিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক গবেষক শিক্ষাবিদ সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি দুই পর্বের সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী।

সাহিত্য সম্মেলন পর্বে কবি ও ব্যাংকার শওকত ওসমানের সভাপতিত্বে কবি ও সাহিত্যিক স. ম. তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা এর সেক্রেটারি ড. মনোয়ায়ারুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

১১ গুণীজন পেলেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার

আপডেট সময়: ০৪:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫