আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জেলা প্রশাসনের ‘আম বাজারজাত ক্যালেন্ডার’ ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আম দেশি-বিদেশি বাজারে ব্যাপক চাহিদা থাকায় নিরাপদ বাজারজাতকরণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলার স্বনামধন্য আম গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির আগাম পরিপক্বতা এবং গুণগত মান বজায় রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষণা করেছে ‘আম বাজারজাত ক্যালেন্ডার’।

নিরাপদ ও সুষ্ঠুভাবে আম বাজারজাতকরণ নিশ্চিত করতে বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরার আমের সুনাম বজায় রাখতে সব ধরনের কার্যক্রম জেলা প্রশাসনের পরিচালনা করছে। আমরা আজ আম বাজারজাতের ক্যালেন্ডার প্রকাশ করেছি। সেই অনুযায়ী আম বাজারজাত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানায়, চলতি মৌসুমে সাতক্ষীরার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আমবাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন। যার মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

নতুন ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে বাজারে আসবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ২০ মে থেকে শুরু হবে হিমসাগর বাজারজাত। ২৭ মে থেকে পাওয়া যাবে ল্যাংড়া এবং ৫ জুন থেকে বাজারে উঠবে আম্রপালি জাতের আম।

তবে যেসব এলাকায় আবহাওয়ার প্রভাবে আম অগ্রিম পরিপক্ব হয়েছে, সেখানে কৃষি বিভাগ থেকে অনুমোদন সাপেক্ষে আম বাজারজাত করা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশাসনের এই উদ্যোগে আমচাষিরা যেমন নির্ধারিত সময়ে ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তারাও পাবেন নিরাপদ ও পরিপক্ব আম— এমনটাই আশা সংশ্লিষ্টদের।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বড়বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও আম ব্যবসায়ী বৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় জেলা প্রশাসনের ‘আম বাজারজাত ক্যালেন্ডার’ ঘোষণা

আপডেট সময়: ০৩:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫