শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিংহড়তলীতে ভাঙনকবলিত বেড়িবাঁধে কর্মরত জনতাকে শুকনো খাবার ও পানি দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এড. মাসুদুল আলম দোহার পক্ষ থেকে শুকনো খাবার ও পানি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান টুকু, মশিউর রহমান সুইট, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, বিএনপি নেতা প্রভাষক শফিকুল ইসলাম, আমির হামজা আবু, যুবদল আহবায়ক মাসিদুর রহমান বাবু, বিএনপি নেতা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, পিন্টু, আনিসুর রহমান, ফরিদ প্রমুখ।
রিপোর্টার 























