আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ’লীগের দোসর, বাতিলের দাবিতে বিক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার নিউমার্কেটস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজু প্রমুখ।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপির সার্চ কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকেরই ৫ আগস্টের আগে আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরেও তারা বিএনপির কোন কর্মসূচিতে ছিলেন না। আওয়ামী লীগের দোসর, চোরাকারবারী ও বিএনপির আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল না তাদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। বক্তারা অবিলম্বে সার্চ কমিটি বাতিলের দাবি জানান।

এদিকে, গত ২৮ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপি ঘোষিত সার্চ কমিটি নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সার্চ কমিটি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে প্রমাণাদিসহ ৩০ এপ্রিল রাত ৮টার মধ্যে জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ’লীগের দোসর, বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট সময়: ০৩:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫