আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেনাপোলে স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ নারী ছিনতাইকারী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ওই ৬ নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিলের স্ত্রী রাবেয়া খাতুন ও জুয়েলের স্ত্রী নার্গিস বেগম এরা প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে বোরকা পরা ওই ৬ নারী ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ওই নারী চিৎকার দেয়। এসময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারী ৬ নারী সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলে জানায় পুলিশ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ নারী ছিনতাইকারী আটক

আপডেট সময়: ০১:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫