আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় পণ্য আমদানির তথ্য দিতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী-বাঁশদহা এলাকায় দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠান তদারকিকালে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুরে সদর উপজেলার সাতানী-বাঁশদহা ও ভাদড়া এলাকায় ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা তদারকি টিম।

তদারকিকালে সাতানী এলাকায় ফারুক শপিং সেন্টারের কসমেটিক্স পণ্যের আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২০ হাজার ও বাঁশদহা বাজারে হোসেন ট্রেডার্সে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ৫১ ধারায় ৭ হাজার; দু’টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন। এ সময় বাজার তদারকিতে সহযোগিতা করে জেলা পুলিশ ফোর্সের একটি টিম।

বাজার তদারকি কমিটির সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য আমদানির তথ্য না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুইজনকে সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জনান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময়: ০১:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫