আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে অপহরণ নাটকের ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেই দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজ ভাই ও মেয়েকে দিয়ে তার প্রতিপক্ষ ও পুলিশের নামে দুটি পৃথক অপহরণ মামলা দিয়েও শেষ রক্ষা হলোনা ভিকটিম মিজানুর রহমান সরদারের। বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ী থেকে ভিকটিম মিজানুর রহমান সরদারকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন সদর থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ভিকটিম মোঃ মিজানুর রহমান সরদার (৫৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, চলতি বছরের ১০ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমানকে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকা থেকে অপহরণ করা হয়েছে মর্মে তার কন্যা শারমীন আক্তার রিমা বাদী হয়ে তার আপন তিন চাচা ও এক চাচীর নামে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৩, তারিখ ২৬/০২/২৫ ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড।

উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলাটির তদন্তকালে জানতে পারেন এই মামলার ভিকটিম মিজানুর রহমান সরদারকে অপহরণ করে (একই উদ্দেশ্যে) হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে তার আপন ভাই মোঃ মঞ্জুর সরদার বাদী হয়ে ৪ জন পুলিশ সদস্যসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৪ সালের ২৫ জুলাই বিজ্ঞ আমলী আদালত নং-৫ (শ্যামনগর) এ একটি পিটিশন মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৮০৯/২৪ ধারা-৩৬৪/৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোড।

বিজ্ঞ আদালত উক্ত মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশনা প্রদান করেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি জানান, সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহরাব মামলাটির তদন্তভার নেয়ার পর অধিকতর তদন্ত শেষে এ মামলার ভিকটিম মিজান সরদারকে আজ বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ী থেকে উদ্ধার করেন।

একই সাথে একই ভিকটিমকে ভিন্ন সময়ে অপহরণ দেখিয়ে ভিকটিম এর ভাই ও মেয়ে ভিন্ন দুটি মামলা দায়েরের বিষয়টিও তিনি উদ্ধার করেন। তিনি আরো জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় পারিবারিক কলহ (প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকা) এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিজেই দীর্ঘদিন চুয়াডাঙ্গায় আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি তিনি পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর কাছে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো অধিকতর তদন্ত চলমান রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, সদর থানার ওসি শামিনুল হকসহ অন্যান্যরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অপহরণ নাটকের ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময়: ০৫:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫