আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরাসহ ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া ২১টির বেশি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমী ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিডপোস্টে’র মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোণা ব্যতীত) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।

২৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় যাবে ফল রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট এবং কুড়িগ্রাম।

রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুরসহ অন্যান্য জেলা শহর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপরের জেলা শহরগুলো ছাড়া অন্যান্য জেলাগুলোতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে। স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম/পার্সেল পরিবহন যায়। পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য।

২০১৮ সালের ৩ জুন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সেবা সংযোজন হয় ‘স্পিড পোস্ট’। স্পিড পোস্টের বৈশিষ্ট্য ডাক মাশুল পরিশোধ সাপেক্ষে কাউন্টারে বুকিং এবং উইন্ডো ডেলিভারি হয় অর্থাৎ গ্রাহককে পোস্ট অফিস থেকে পাঠানো ম্যাসেজটি দেখিয়ে তার নির্ধারিত পণ্যটি বুঝে নিতে হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরাসহ ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’

আপডেট সময়: ০৩:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫