আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বারি লাউ-৪ এর বীজ উৎপাদন বিষয়ক মাঠদিবস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বারি লাউ-৪ এর বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনের ওপর কৃষকদের মাঠদিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে এই আয়োজন করা হয়।

মাঠদিবসে সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার। এছাড়া শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসা ১২০ জন কৃষক মাঠদিবসে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরিমল চন্দ্র সরকার বলেন, বারি লাউ-৪ সারাবছর উৎপাদন করা যায় এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশী। বিঘাপ্রতি প্রায় ২০০ মন বারি লাউ উৎপাদন হয়। কৃষকরা এই লাউ চাষে এগিয়ে এলে প্রচুর লাভবান হবেন। কৃষি গবেষণা কেন্দ্রে বারি লাউ-৪ চাষ করা হচ্ছে শুধুমাত্র বীজ উৎপাদনের জন্য। এই বীজ কৃষকদের মাঝে বিতরণ করে বীজের চাহিদা পূরন করা হবে।

সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল বলেন, আমরা নিজস্ব মাঠে বারি লাউ-৪ এর বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছি। এখানে অল্প জায়গাতেই প্রায় ৬০০টি লাউ উৎপাদন হয়েছে। কিভাবে এই লাউ উৎপাদন করতে হয় তা আমরা কৃষকদের শিখিয়ে দিচ্ছি। কৃষকরা এখানে এসে লাউ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। এছাড়া এই লাউ কৃষকদের মাঝে বন্টন করা হবে। সেখান থেকে তারা বীজ সংগ্রহ করেও চাষ করতে পারবে।

এ বিষয়ে কৃষকরা জানান, বারি লাউ তারা আগেও চাষ করেছেন। এর উৎপাদন হয় ভালো। কৃষি গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে এই লাউয়ের বিস্তার ঘটানো যায়। এতে কৃষক এবং ক্রেতা উভয়েই লাভবান হবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বারি লাউ-৪ এর বীজ উৎপাদন বিষয়ক মাঠদিবস

আপডেট সময়: ০২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫