আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৫

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ আটককৃত মাদক কারবারিকে ছাড়িয়ে নেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলারোয়া থানার উপ-পরিদর্শক নিকুঞ্জ রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কলারোয়ার কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ে মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, একই গ্রামের হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন।

মামলার বাদি উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, তিনি ও তার সহকর্মী উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থান করছিলেন। এ সময় তারা গোপনে খবর পান যে, কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ের পাশে মোসলেম কারিকরের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।

রাত ৯টা ৫ মিনিটে তারা মোসলেম কারিকরের দোকানের সামনে পৌঁছালে সোহাগ হোসেন নামের এক যুবক হাতে ২০/২৫ বোতল ফেন্সিসডলসহ পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানোর সময় আটককৃত আসামীসহ বাদশা, মনিরুল, বাবু কাগুচী, মুজিবর কাগুচী ও ছবিরণসহ ১০/১২ জন জহুরুল ও রাসেল সোহাগের হাতে থাকা ফেন্সিডিলের ব্যাগ কেড়ে নেয়।

এ সময় তারা পুলিশের উপর হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় উপপরিদর্শক মিজানুর রহমানের বাম হাতের কনুইতে হাড়ভাঙা জখম হয়। খবর পেয়ে কলারোয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পাঁচজন হামলাকারিকে গ্রেপ্তার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালিয়ে ফেন্সিডিলসহ সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় উপপরিদর্শক নিকুঞ্জ রায় বাদি হয়ে শনিবার থানায় জিআর-৬৬/২৫ নং মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত পাঁচজনসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে গ্রেপ্তারকৃত পাঁচজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়ায় পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৫

আপডেট সময়: ০৫:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫