আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পতিত আওয়ামী সরকারের চরম জুলুম—নির্যাতন ও দমননীতিতে বেশ কোনঠাসা অবস্থায় থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে সৃষ্ট ঘাটতি দুর করে জন মানুষের কাছে দলের দাওয়াত পৌঁছে দিতে নানা তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের ফিলিস্থিন নামে খ্যাত সাতক্ষীরা জামায়াত।

এরই ধারাবাহিকতায় ঈদুল পরবর্তী পরিস্থিতিতে ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচি ঘোষণা করে সারা দেশে তৎপর হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার শুরু হওয়া কেন্দ্র ঘোষিত এই গণসংযোগ পক্ষ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

দলীয় সূ্ত্রে জানা গেছে, গণসংযোগ পক্ষের উদ্বোধনী দিনে সাতক্ষীরা শহর,সদরসহ প্রতিটা এলাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন নেতাকর্মীরা। এসময় জামায়াতে যোগ দেয়ার আহবান সম্বলিত প্রচারপত্র বিলি, গণসংযোগ, পথ সভা ইত্যাদির মাধ্যমে দাওয়াতি কাজ করা হচ্ছে। ভোর থেকে গ্রামে— গঞ্জে, শহরে— বন্দরে, হাটে —বাজারে, পাড়ায়—মহল্লায় একইধরণের কর্মসূচি জোরে শোরে পালিত হচ্ছে।

শুক্রবার রাতে সাতক্ষীরা শহর শাখার ৭নং ওয়ার্ড আয়োজিত গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। আগামিতেও করবে না ।

জাহিদুল ইসলাম বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে।

তিনি দায়িত্বশীল নেতাদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১—২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে—ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান এবং পক্ষের উদ্বোধনী ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জামায়াতের পরিচিত বিলি করেন,তাদেরকে সহযোগি সদস্য ফর্ম ফিলাপে নেতৃত্ব দেন। এসময় স্থানীয় জামায়াতের আমীর মাওলানা নূরল হক, সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা জাহেরুল ইসলাম, ইটাগাছা ইউনিট সভাপতি শাহানুর ইসলাম, সেক্রেটারি ফারুক আহমেদসহ অনেকে উপস্তিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আপডেট সময়: ০৫:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫