আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে জনসাধারণের ব্যবহৃত ৩৬ একর জমি নিয়ে আইনি জটিলতা, আদালতে মামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাছিমাবাদ মৌজার আমাজনি এলাকার প্রায় ৩৬.২৩ একর জমি নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। বহু বছর ধরে সর্বসাধারণের চলাচল ও ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা এই জমি নিয়ে সম্প্রতি আশরাফুল আলমসহ ৩৮ জন ব্যক্তি বাদী হয়ে শেখ আজিজুল বারী ও আরও কয়েকজনকে বিবাদী করে আশাশুনি সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: ৩২৭/২১ এক)।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সিএস-২ ও এমএ-১১২/১ নম্বর খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের জমি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ইজমেন্ট রাইট (ঊধংবসবহঃ জরমযঃ) হিসেবে ব্যবহার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, উল্লেখিত বাদীগণ এই জনসাধারণের ব্যবহারযোগ্য জমি নিজেদের নামে শ্রেণীভুক্ত করার চেষ্টা করছেন। ফলে এলাকার সাধারণ মানুষ এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জানা গেছে, মামলা পরিচালনার জন্য বাদী পক্ষ আদালতের অনুমতি প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, মামলার আওতায় পড়া জমিগুলোর মধ্যে রয়েছে দাগ নং: ১, ৫২, ৭৪, ৭৯, ১৫৫, ১৫০, ১৬০, ২০৩, ২৪০, ২৭২, ৪০৬, ৪৪৬, ৫১৪, ৭৩০, ৭৬৫, ৭৬৭, ৭৯৮ সহ মোট ৫০টিরও বেশি দাগভুক্ত সম্পত্তি, যার মোট পরিমাণ ৩৬.২৩ একর। এ বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, আদালতের রায় জনস্বার্থের বিরুদ্ধে গেলে এলাকায় চলাচল ও ব্যবহারিক সুবিধায় বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে জনসাধারণের ব্যবহৃত ৩৬ একর জমি নিয়ে আইনি জটিলতা, আদালতে মামলা

আপডেট সময়: ০৫:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫