বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, ঘোনা, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানে আড়ুয়াখালী হতে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।
কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে খৈতলা মাঠ নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক তিনটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও মন্দির নামক স্থান হতে ৪ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
এছাড়াও, মাদরা বিওপি বিশেষ আভিযানে শ্মশ্বান মাঠ নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার 























