আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তরুণদের হাত ধরে সাতক্ষীরার রইচপুরে শতাধিক পরিবারে ফিরছে সুপেয় পানি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সুপেয় পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পক্ষেপ নিয়েছে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের তরুণেরা। আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহায়তায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্পের ‘ইয়ুথ ইনোভেশন’ এর আওতায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইচপুর এলাকায় গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রইচপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কমিউনিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উদ্যোগটির মাধ্যমে এলাকার শতাধিক পরিবার পাবে সুপেয় পানির স্বস্তি।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহ-সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সেভদা চিলড্রেন এর প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রইচপুর গোলপাতা জামে মসজিদ যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন, স্থানীয় নজরুল ইসলাম, আলিম সরদার, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাজেদুল ইসলাম, উত্তরণের তন্ময় সরকার, আব্দুল্লাহিল বাকী, জিএম চাতক, মো. আবু তাহের প্রমুখ।

সভায় যুব কমিটির সভাপতি সোহাগ হোসেন বলেন, খাবার পানি তো দূরের কথা, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও এখন পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। পৌরসভার পানি সরবরাহ ব্যাহত হওয়ায় মানুষ বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা অনেক সময় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

এ সময় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা ভূগর্ভস্থ পানির উপর বিরূপ প্রভাব ফেলছে। তাই সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় যুবকরে নেতৃত্বে নেয়া এই প্রকল্প একটি সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তরুণদের হাত ধরে সাতক্ষীরার রইচপুরে শতাধিক পরিবারে ফিরছে সুপেয় পানি

আপডেট সময়: ০৫:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫