আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কোটি টাকার অবৈধ মালামালসহ আটক ২

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোষ্ট দিয়ে আমদানী রপ্তানীর কাভার্ড ভ্যান তল্লাশী করে ২ জন আটক ও ১টি কাভার্ড ভ্যানসহ এক কোটি টাকা মূল্যের পন্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিজিবি প্রেস ব্রিফিং মাধ্যমে বলেন সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ২ জন আসামীসহ ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা, পানির মটর এর ওয়াসার এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ সহ ১টি বাংলাদেশী কাভার্ড ভ্যান আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী কাভার্ড ভ্যানে চোরাচালানী মালামাল বহন করবে। উক্ত সংবাদ পেয়ে পুলিশ ইমিগ্রেশনের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপির নায়েব সুবেদার মোঃ সুলতান আহমেদ এর নেতৃত্বে দায়িত্বরত চৌকষ বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে।

এ সময়ে মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশীকালে ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতার প্যাকেট ৪৭৫ পিস, পানির মটর এর ওয়াসার ১৪০ পিস (ছোট ৭০ পিস, বড় ৭০ পিস) এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ ৮০ পিস জব্দ করে। এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে কাভার্ড ভ্যানের চালক মোঃ শাহ আলম (৩০), গ্রাম-হাতিয়াবর, বিওএফ-১৭০৩, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এবং হেলপার মোঃ আবুল হাসেম (৫০), গ্রাম-ভাওরাইদ আড়াইশতপ্রসাদ-ইপশা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরকে (ঢাকা মেট্রো-ট-২০-৮৯১৫) কাভার্ড ভ্যানসহ আটক করে।

আটককৃত চোরাচালানী মালামালের মূল্য ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা ৪৭৫ পিস এবং ১ টি বাংলাদেশী কাভার্ড ভ্যান। সর্বমোট সিজার মূল্য= ১,০০,৩০,৬০০/- (এক কোটি ত্রিশ হাজার ছয়শত) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটককৃত মালামাল ও কার্ভাড ভ্যান আসামীসহ থানায় সোপর্দ করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কোটি টাকার অবৈধ মালামালসহ আটক ২

আপডেট সময়: ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫