আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মধু আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে উপকূলীয় শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হাছানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু আহরণের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনের মধু একটি ঐতিহ্যবাহী ও বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ। এই মধুর গুণগতমান বজায় রাখতে মৌয়ালদের সততা ও নিয়ম মেনে আহরণ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সুন্দরবনের মধুকে বিশ্ব দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে হলে এর বিশুদ্ধতা রক্ষা করা জরুরি।

অনুষ্ঠানে বলা হয়, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জ থেকে এক লাখ ৫০ হাজার কেজি মধু ও চার হাজার কেজি মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। যেখান থেকে প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মৌয়ালরা অংশ নেন। এসময় তাদের সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয় ১ এপ্রিল। বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে এদিন সকাল থেকে সুন্দরবনে ঢোকা শুরু করেছেন মৌয়ালরা। তবে ঈদের ছুটির কারণে এবার মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকতা হলো সোমবার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময়: ০১:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫