আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় অবৈধ দখলদার হতে সরকারি খাস জমি উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার আলিপুর ইউনিয়নে সরকারি খাস জমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান পরিচালিত হয়।

এসময় উক্ত ইউনিয়নের মাদারতলা মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। উল্লেখ্য, সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইটাগাছা গ্রামের বাসিন্দা জনৈক আব্দুস সবুর, পিতাঃ আলহাজ্ব আব্দুস সাত্তার কর্তৃক দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখেন এবং অবৈধভাবে দখলকৃত খাস জমিতে পার্শ্ববর্তী সরকারি জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। মাটি কাটার ফলে সৃষ্ট স্থানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

তদুপরি, ব্যক্তিগত জমির সাথে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে “আলীপুর ব্রিকস” নামে ইটভাটা পরিচালনা করে আসছেন। সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক সরকারি খাস জায়গায় খননকৃত মাটি স্তূপ করে রাখায় এবং খাস জমি অবৈধভাবে দখল করে রাখায় অবৈধ দখলদার জনৈক আব্দুস সবুরকে আগামী ০১ (এক) মাসের মধ্যে মাটি দ্বারা জায়গাটি ভরাট করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন, অন্যথায় অবৈধ দখলদার জনৈক আব্দুস সবুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি খাস জমি উদ্ধারকল্পে বিশেষ অভিযানের সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর আমির শহিদুল ইসলাম মুকুল ও জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপি’র সদস্য-সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, জেলাব্যাপী অবৈধ দখলদারদের কবল হতে সরকারি খাস জমি উদ্ধার অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় অবৈধ দখলদার হতে সরকারি খাস জমি উদ্ধার

আপডেট সময়: ০৩:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫