আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাই আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাইকে আটক করেছে (ডিবি) পুলিশ । শনিবার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে ভেজাল ঘি, তরল দুধ, দুগ্ধজাত পণ্য তৈরির সরঞ্জামসহ ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত নানান উপাদান জব্দ করে গোয়েন্দা পুলিশ।

আটককৃত দু’জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের ছেলে কমল কুমার ঘোষ (৩৮) ও দিলীপ কুমার ঘোষ (৪৩)। ডিবি পুলিশ সূত্র জানায়, ছোটকাল থেকে দুধের ব্যবসা থাকলেও গত সাত বছর যাবত ভেজাল ঘি ও দুধের কারবার করে আসছিল সদরের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ। একপর্যায়ে তারা বাড়িতে একটি ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এই কারখানার সন্ধান পায়।

উক্ত খবরের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিনের নেতৃত্বে শনিবার রাত ৯টায় ওই কারখানায় অভিযান চালিয়ে ২০ লিটার ভেজাল ঘি ও ২৬০ লিটার ভেজাল তরল দুধ জব্দ করে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পামওয়েল, সয়াবিন তেল, জেলি ও মেশিন জব্দ করা হয়।

এসময় ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ ঘোষ বিষয়টি স্বীকার করে বলেন, তারা ৫০০ লিটার পরিমাণ দুধে ৫০০ গ্রাম পামওয়েল দেয়। এছাড়া সয়াবিন তেল ও এক ধরনের জেলি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। প্রতিদিন ৩-৪ শ’ লিটার দুধ ও আধা মন ঘি তৈরি হয় তাদের কারখানায়। দুধ পুরোটাই মিল্ক ভিটায় দেয়া হয় আর ঘি বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দীন মোল্লা জানান, আশাশুনি থানার সীমান্ত এলাকা ও সাতক্ষীরা সদরে ফিংড়ী ইউনিয়নে বহুদিন ধরে দুগ্ধজাত ভেজাল পণ্য ঘি ও দুধ তৈরি করে আসছিল কিছু অসাধু কারবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাই আটক

আপডেট সময়: ০৩:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫