আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৯ দিন বন্ধের পর শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

টানা নয়দিন বন্ধ থাকার পর রোববার ফের শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।কোন ছুটি উপলক্ষে এর আগে একটানা এতদিন বন্দরের কার্যক্রম বন্ধ

থাকেনি। ফলে টানা ৯দিনে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এই লম্বা ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দু’দেশের ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। রোববার থেকে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তুফান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।

ভোমরা স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দেও যৌথ সিদ্ধান্তে গত ২৯ মার্চ বিকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। রোববার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে। তখন স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুররু হবে এবং ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

৯ দিন বন্ধের পর শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আপডেট সময়: ০৩:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫