আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আরেক ভাই আবুল হোসেন। শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে। আশংকাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত ও আহতের অপর দুই ভাই সোহবার হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শেখ পাড়ার পাশের একটি খালে শনিবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এসময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেয়া নিয়ে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাদের অপর দু’ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। ৪ ভাইয়ের তুমুল মারামারির সময় সোহবার হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আবুল হোসেনকে আঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক

আপডেট সময়: ০২:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫