আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালা উপজেলা মহিলা দলের সদস্য সচিবসহ ৪ জনের পদত্যাগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলের সাত সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবসহ চারজন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, আফরোজা বিশ্বাস, শিরিনা ও সদস্য সচিব শিরিনা সুলতানা। শুক্রবার (৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের পদত্যাপপত্র সরবরাহ করেন তারা। পদত্যাগপত্রে সদ্য ঘোষিত কমিটির আহবায়ককে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং প্রকৃত ত্যাগী, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলা হয়েছে।

পদত্যাগকারীরা বলেন, তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার শ্বশুর, ভাই, চাচা শ্বশুর আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তার ভাই ছাত্রলীগের সক্রিয় কর্মী। আমাদের পক্ষে তার নেতৃত্ব মানা সমীচীন নয়। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি। তখন তাকে কখনো রাজপথে দেখা যায়নি। সে কোনো আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনি। বরং আওয়ামী লীগের সাথে আতাত করে ছেলের চাকরী নিয়েছেন। এই কমিটিতে সিনিয়রদের যথাযথ মূল্যায়ন না করায় আমরা এই কমিটি থেকে পদত্যাগ করেছি।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি বলেন, তালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এখন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে যারা সাংগঠনিকভাবে ভালো করবে পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দেয়া হবে। প্রসঙ্গত, গত ২৬ মার্চ তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ঘোষণা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালা উপজেলা মহিলা দলের সদস্য সচিবসহ ৪ জনের পদত্যাগ

আপডেট সময়: ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫