আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময়ে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আমিন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন। তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়নের পাতাখালি, গড় কুমারপুর বাজার ও পাখিমারা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, সাধারণ সম্পাদক আসবাহার হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় আমিনুর রহমান আমিন বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ঈদ হলো একতা, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব। আমি শ্যামনগরের মানুষকে ধন্যবাদ জানাই, যারা আমাদের ভালোবাসেন এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আগামী দিনেও আমরা জনগণের পাশে থাকবো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করবো।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির সরকার থাকাকালীন সময়ে কৃষি, শিক্ষা, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা কাজ করেছি। আগামী দিনেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবো।

আমিনুর রহমান আমিনের আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। কুশল বিনিময় শেষে তিনি শ্যামনগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময়ে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আমিন

আপডেট সময়: ০৪:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫