আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আরও ৯

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও নয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুবরণকারী দুইজন হলেন, আশাশুনি উপজেলার মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ নয়জন। এদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেতুলিয়া শশ্মানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ মোট ১১জন মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১২টার দিকে মারাত্মক শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া আরও অন্তত নয়জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আরও ৯

আপডেট সময়: ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫