আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজি ওজনের অজগর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সুন্দরবন থেকে ফিরে আসা বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে শরণখোলার বগী এলাকায়। ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করে অজগরটি।

১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল। ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বগী গ্রামের গৃহকর্তা আমীর তালুকদার গতকাল রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির বসত ঘরের পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করে বনরক্ষীরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা সুন্দরবন থেকে চলে যাওয়া অজগরটি ধরে রাতে অফিসে দিয়ে আসে। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজি ওজনের অজগর

আপডেট সময়: ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫