আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ চার লক্ষাধিক টাকার মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (০১ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপি এবং বাকাল চেকপোষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ পিস ভারতীয় ইয়াবাসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।

ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ঘোষপাড়া হতে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানে তেতুলতলা হতে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেরাগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সীমান্তে বিজিবির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ চার লক্ষাধিক টাকার মালামাল আটক

আপডেট সময়: ০২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫