যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ জামাত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
ঈদগাহে মুসল্লিদের ঢল নামে, শিশুরাও বাবা-মায়ের সঙ্গে আসে। নামাজের আগে ইমাম সাহেব বলেন, “রোজাদারদের জন্য ঈদ আল্লাহর বিশেষ উপহার।” তিনি তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, “ঈদ শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হবে।” পুলিশ সুপার জানান, “সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্ক।”
প্রথম জামাতের পর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ জামাত সম্পন্ন হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- ২৪৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

























