আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার আত্মহত্যা কথা শুনে প্রেমিকের বিষপান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর শুনে প্রেমিক বিষপান করেছেন। তার অবস্থা আশঙ্কজনক। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন (২৪) (দুই সন্তানের জননী) এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলম (২২) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা তার প্রেমিকের হাত ধরে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর শাশুড়ি ও স্বামী জানতে পেরে বিষয়টা জিজ্ঞাসা করা নিয়ে বাগদন্ডে জড়িয়ে পড়ে। সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মনিরা। খবর শুনে প্রেমিক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নিহত মনিরার স্বামী আল- আমিন জানান , আমার স্ত্রীর শাহ আলমের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার তারা দুইজন বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে নিয়ে বাড়ি ফেরে এই কথা জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধারপূর্বক শ্রুতহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান থানায় এই সংক্রান্ত ৯(২৯)৩ নং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার আত্মহত্যা কথা শুনে প্রেমিকের বিষপান

আপডেট সময়: ০৫:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫