আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবির জানান, মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়। আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মোঃ কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানে ভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাঁচারের অভিযোগ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হচ্ছে।

এদিকে আটক হওয়া কামাল জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহ বাড়িতে ২শ’ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আব্দুল্লাহ বাড়িতে নিয়ে যাচ্ছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক

আপডেট সময়: ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫