আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এ দেশে দীর্ঘদিন যাবত মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। গত ৫ আগস্ট ছাত্র জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা ফিরিয়ে এনেছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে আমাদের প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আমাদের দেশের ভাগ্যাকাশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য বা মতবিরোধ থাকবে। কিন্তু এ দেশ টা আমাদের সবার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুখী ও সম্মৃদ্ধিশীল দেশ গড়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ।

ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।A

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

আপডেট সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫