আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবির অভিযানে আট দিনে ২৩ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত আট দিনে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১৬ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ৮দিনে প্রায় তেইশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। অভিযানকালে ১ লাখ ৪১ হাজার ১৮০ টাকা মূল্যের রৌপ্য, ৮ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬৬ হাজার টাকার বোরকা, ২৭ হাজার টাকার প্যান্ট, ২০ হাজার টাকা মূল্যের পাতার বিড়ি, ৩১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ৩৮ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্সসহ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সীমান্তে বিজিবির অভিযানে আট দিনে ২৩ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট সময়: ০৫:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫