আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী এক বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

জমি-জমা নিয়ে বিরোধে ভাই- ভাতিজাদের মারপিটে কাদের মোড়ল নামের এক বয়স্ক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে ।রোববার সকালে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাদের মোড়ল (৬৫) পাখিমারা গ্রামের মৃত খতিব আলী মোড়লের ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।

নিহতের স্ত্রী মাকসুদা বিবি জানান,‘‘ আমার ভাসুরদের সঙ্গে ক্রয়কৃত একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৬টার দিকে আমার স্বামীকে প্রকাশ্যে ঘাড় মটকিয়ে ও পেট-বুকে আঘাত করে হত্যা করা হয়। ‘’ কাদের মোড়লের ছেলে তৈয়ুবুর রহমান অভিযোগ করে বলেন,‘‘ আমরা চাচা মফিজুল মোড়লের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। ক্রয়কৃত জমিতে আমরা বালু ভরাট করতে চেয়েছিলাম। কিন্তু চাচা ও চাচাতো ভাইয়েরা তাতে বাঁধা দেয়। এর জেরে চাচা মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমান

আমার প্রতিবন্ধী বাবাকে ঘাড় মটকে ও বুক-পেটে লাথি মেরে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন,‘‘ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তরা পলাতক রয়েছে। ‘’ এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী এক বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময়: ০৪:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫