আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধে ধস, এলাকাজুড়ে আতঙ্ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকার পানি উন্ন্য়ন বোর্ড (পাউবো) বিভাগ-২ এর আতাধীন ৭/২ পোল্ডারের খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার (১৯ মার্চ) রাতে আকস্মিকভাবে বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুটেরও বেশি জায়গাজুড়ে ধসে পড়ে খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়।

বেড়িবাঁধের ধসে যাওয়া অংশে মাত্র চার থেকে পাঁচ ফুট বাঁধ অবশিষ্ট আছে। যে কোনো মুহূর্তে এই অংশ ভেঙে গিয়ে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে বন্যাতলা গ্রামে বসবাসকারি জনসাধারনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ভাঙনকবলিত বাঁধের পাশে বসবাসকারী নুরুল ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ আগে বন্যাতলা এলাকার দুটি অংশের বাঁধে ফাটল দেখা দেয়। কিন্তু শুরু থেকে কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার রাতে আকস্মিকভাবে দেড়শ ফুটেরও বেশি জায়গা নদীতে বিলীন হয়ে গেছে।

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, ভাঙনের শুরু থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে কোনো তদারকি ছিল না। তাদের বারবার বলা সত্ত্বেও কোনো উদ্যোগ না নেওয়ায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের বিস্তৃতি রোধে শুরু থেকে গ্রামবাসী গাছের ডাল-পালা ও বাঁশ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে সম্পূর্ণ বাঁধ ধসে গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) পাউবো কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙনকবলিত অংশে জিওব্যাগ ও সিমেন্টের ব্লক ডাম্পিংয়ের প্রস্তাবনা এসেছে। তবে পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে করণীয় নির্ধারণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা পাউবো’র সাব-ডিভিশন-২ এর সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলের ভিডিও ও ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ভাঙনের পরিস্থিতি বর্ণনা করে বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই কাজ শুরু করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধে ধস, এলাকাজুড়ে আতঙ্ক

আপডেট সময়: ০১:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫