আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার সিভিল সার্জনের বিরুদ্ধে নারী কর্মচারী শ্লীলতাহানীর অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের বিরুদ্ধে মদ্যপানসহ নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তার বাসার কাজের আয়ারা বাদ পড়েনি তার বদ নজর থেকে। ইতোপূর্বে আয়া রেকসোনা তার ইচ্ছে মতো চলতে না পারায় তাকে শ্যামনগর বদলি করেন।

জানা গেছে, সিভিল সার্জন অফিসের আউট সোর্সিং পদে ৮ বৎসর চাকরি করেন আয়া পদে আম্বিয়া খাতুন। তাকে বিগত ৬ মাস আগে সিভিল সার্জন অফিস থেকে বাসায় নেওয়া হয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিভিল সার্জন মদ্যপান করে আকস্মিক ঘরের দরজা বন্ধ করে তাকে শ্লীলতাহানী করে। সুকৌশলে ঘর থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে চলে আসে সে।

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম নিয়মিত মদ্যপানসহ তার বিরুদ্ধে নারীদের কেলেঙ্কারির বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন (৩৮) সাতক্ষীরা শহরের কামালনগর দক্ষিণপাড়া এলাকার মো. আলমগীরের স্ত্রী। সে সিভিল সার্জন সাতক্ষীরা অফিসের আউট সোর্সিং কর্মচারী।ভুক্তভোগী আম্বিয়া খাতুন জানান, সিভিল সার্জন নিয়মিত মদ্যপান করে নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।

আম্বিয়া খাতুন বিগত ৮ বছর পূর্বে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সিভিল সার্জন অফিসে আয়া হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ৬ মাস পূর্বে সিভিল সার্জন ডা. আব্দুস সালামের বাসায় কাজের আয়া হিসাবে রবিউল ইসলামের স্ত্রী রেকসোনা খাতুন দায়িত্ব পালন করত। তাকে সিভিল সার্জন শ্যামনগর বদলি করিয়া দেন। তাকে বদলি করে দিয়ে সিভিল সার্জন অফিস থেকে আয়া আম্বিয়া খাতুনকে তার বাসায় রান্না করার কাজসহ ঘরের সমস্ত কাজ করতে আদেশ দেন।

গত ৬ মাস সিভিল সার্জনের বাস ভবনে রান্নাসহ যাবতীয় কাজ সম্পাদন করেন। কিন্তু প্রতিনিয়ত সিভিল সার্জন ডা. আব্দুস সালাম আয়া আম্বিয়াকে বোরকা ও হিজাব খুলে তার বাসায় কাজ করতে বলে এবং খারাপ ইঙ্গিত সূচক তার সঙ্গে রাত কাটাতে বলে। রাজী না হওয়ায় একদিন ঘরে ডেকে জোরপূর্বক দরজা আটকিয়ে তার শ্লীলতাহানী করে। কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে বলেন, সিভিল সার্জনের বিরুদ্ধে এসব ঘটনা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করছি। কিন্তু অভিযোগ করার পর গত ১৯ মার্চ সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত কুমার স্যার আমাকে ডেকে এনে অভিযোগ প্রত্যাহার করেন মর্মে সাদা কাগজে ২ লাইনে লিখে তার স্বাক্ষর গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল সার্জনের বাসায় পূর্বে আয়া হিসেবে ১০ থেকে ১২ বছর কাজ করতেন রেকসোনা খাতুন। তাকে শ্যামনগর বদলি করা হয়েছে। পূর্বের ঐ কর্মচারীকে তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তাকে শ্যামনগর বদলি করে দিয়ে আম্বিয়াকে বাসায় কাজের জন্য নেয়। এই নারীলোভী সিভিল সার্জন মতন ইতোপূর্বে এমন অসৎ অফিসার কখনও দেখিনি। আম্বিয়া নারীলোভী সিভিল সার্জনের বিচার দাবি করেছে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকারের কাছে মোবাইল ফোনে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আপনি সিভিল সার্জন স্যারের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত সিভিল সার্জন সাতক্ষীরা ডা. আব্দুস সালাম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার অফিসে কয়েকটি পদে নিয়োগ চলছে। আমাকে জিম্মি করে নিয়োগে হস্তক্ষেপ করতে এসব অভিযোগ করা হয়েছ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরার সিভিল সার্জনের বিরুদ্ধে নারী কর্মচারী শ্লীলতাহানীর অভিযোগ

আপডেট সময়: ০১:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫