আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে স্কুল ছাত্রের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মসজিদের একটি পুরাতন পিলার ধসে তাওসিফ হোসেন তাজ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাওসিফ হোসেন তাজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন বৈকারী গ্রামের রওশন জামান বুলবুলের ছেলে। তাজ স্থানীয় বৈকারী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ বৈকারী বাজার জামে মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসল্লি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময়: ০১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫