আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনযাত্রা উন্নয়নে কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিএমজেড ও ওয়েলথাংগারহিলফে (ডব্লিউএইচএইচ) বাংলাদেশের উদ্যোগে “কমিউনিটি লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড প্রোগ্রাম ইন দ্যা কোস্টাল এরিয়াস অব সাতক্ষীরা ডিস্ট্রিক্ট” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক, আনন্দের কর্মসূচি প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন আনন্দের প্রকল্প প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা, এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রকল্পের সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই জীবনযাত্রার সুযোগ পায়।” প্রকল্পটি সাতক্ষীরা পৌরসভার ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নে বাস্তবায়িত হবে।

এই অঞ্চলের ৫০০০ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যরা এর সুবিধাভোগী হবেন, যেখানে দলিত, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও নারী প্রধান পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ও জীবিকা উন্নয়নে সক্ষমতা অর্জন করবেন। কর্মশালার শেষ পর্বে প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনযাত্রা উন্নয়নে কর্মশালা

আপডেট সময়: ১০:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫