আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারী বিওপির টহল দলের অভিযানে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃতের নাম শেখ এজাজ (৩৬)। সে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের শাহ আলম রওজার ৯৯৯, চন্দ তালেভ এনএ চাওড়া, ধানী নিমরার শেখ খলিলের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় উক্ত শেখ এজাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বৎসর যাবৎ খুলনার দৌলতপুরে বসবাস করছেন। বর্ণিত ভারতীয় নাগরিক অন্যের ইজিবাইক চালাতেন বলে জানা যায়।

শনিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মোঃ সাহাবুর রহমান এর নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান হতে তাকে আটক করতে সক্ষম হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

আপডেট সময়: ০২:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫