আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সহযোগিসহ শ্যামনগর উপজেলা শীর্ষ চাঁদাবাজ মোঃ লিটন হোসেন গাজী (৩০) কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) সকালে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার লিটনের দুই সহযোগী হলো সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের মো. আবু বক্কর সরদারের ছেলে মো. সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবির হাসান ওরফে আশিক।

খোঁজ নিয়ে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও তাঁর কাছে (লিটনের) পাওয়া ফোন চেক করে ৫ আগস্ট শ্যামনগর থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম পিস্তলের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাঁর কাছে এই অস্ত্র রয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, সেনাবাহিনী সদস্যরা লিটনসহ তাঁর দুই সহযোগীকে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত লিটন এর আগে শ্যামনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর থানায় হত্যা, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও লিটনসহ তাঁর সহযোগীরা চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্তের নৈকাটি এলাকার চোরাকারবারী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার

আপডেট সময়: ০৪:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫