আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার এজাহার নামীয় ১নং আসামি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের ছেলে বখাটে আশরাফুল ইসলাম অমিতকে জনতার সহায়তায় নলতা থেকে এবং ৪নং আসামি ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের ছেলে আব্দুর রউফকে (৫৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে হত্যাচেষ্টার ঘটনায় মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ /১০জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম সামাদের পিতা ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখ।

এজাহার সূত্রে জানা গেছে, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আশরাফুল ইসলাম অমিত (২১) ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

হত্যচেষ্টার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানা জানান, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, শুক্রবার জুমআ’র নামাজের পর সাইফুল ইসলামকে হত্যাচেষ্টার সাথে জড়িত বখাটে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতসহ সকল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্দ্রনগর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট সময়: ০৪:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫