আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় দলিত পরিষদের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ টায় তালা উপজেলা পারিষদের সামনে মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, জুলফিকার রায়হান।

পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, স্বপ্না দাস, সাবিহা খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ বছরের গত জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুইমাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে যা বিবেকবান মানুষ হিসেবে সহ্য করতে পারে না।

ধর্ষণকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফোঁকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে, ফলে ধর্ষণ ও নারী নির্যাতনের মত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার ও অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, যদি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ না হয় তাহলে নারীর বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে নারী ও শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি ঘটে যাওয়া সকল অন্যায়ের ন্যায়বিচার প্রাপ্তীর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

এর আগে একটি র‌্যালী তালার দলিত অফিস থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০১:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫