আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ‘২০২৪ সালে যে গণুভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যোগিয়েছেন। তাই বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে গিয়েছিত বিগত সময়ে। তবে আমাদের কথা এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’
বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তালা আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায়  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, ডাঃ আফতাব উদ্দীন, সভাপতি মোঃ আব্দুস সবুর, তালা উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ, অধ্যাপক ইদ্রিস আলী,পটকেলঘাটা আল—আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের কে আগামী দিনে জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি চাঁদবাজ মুক্ত হবে।
এরআগে সকাল ১০ টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ০১:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫