আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিলো বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকার জনৈক মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

সাতক্ষীরায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি

এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতেও বাধা দেয়।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোনো প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থল হতে সরিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিলো বিজিবি

আপডেট সময়: ০৯:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫