আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

একদিনের রিমান্ডে সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি ওকালত আলী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়ন জাতীয়তাবাদি মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিস ও বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৯ মার্চ) সাতক্ষীরার আমলী-২য় আদালতের বিচারক মোছাঃ রাফিয়া সুলতানা মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমানের ৫ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী অ্যাড. ওকালত আলী সাতক্ষীরা শহরের পলাশপোলের আতিয়ার রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার কুচপুকুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিসে টাঙানো বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা দেয়াল থেকে নামিয়ে ছিঁড়ে ফেলে পদদলিত করে। ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার বেশ কিছু চেয়ার ও টেবিল। পরে তারা বাড়িতে ঢুকে ড্রয়ার থেকে এক লাখ ৫৪ হাজার টাকা, দুই ভরি সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে।

এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে অ্যাড. ওকালত আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের নামে গত ২৬ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৪ মার্চ রাতে অ্যাড. ওকালত আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমান জানান, সোমবার আসামী ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলখানা থেকে পুলিশ হেফাজতে আনা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

একদিনের রিমান্ডে সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি ওকালত আলী

আপডেট সময়: ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫