আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

সভায় চলতি ইরি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ, সাতক্ষীরা সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু করা, ফরমালিন ও পুশ মুক্ত চিংড়ি উৎপাদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার, লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক বন্ধ, জেলার চিকিৎসা সেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ফাহিম কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো. আব্দুস সালাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়েরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ

আপডেট সময়: ০১:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫