আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই: মুহাদ্দিস আব্দুল খালেক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালোক বলেছেন,‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’

শনিবার (০৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘পবিত্র কোরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গেই জাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কোরআনে জাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত জাকাত দিতে হবে। জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত—মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

দলটির দলটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃআকতার হোসেন প্রধান আলোচকের বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অনেকে। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, ব্যাংকর, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই: মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫