আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনার পর খুলনা নেয়ার পথে মঙ্গলবার (৪ মার্চ) ভোর রাত একটার দিকে মারা যান তিনি।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম আহসান হাবীব সুমন (৪৫)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জের নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। সুমন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন ব্যাংকের দায়িত্ব পালন শেষে সোমবার (৩ মার্চ) মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিকাল ৪টার দিকে কালীগঞ্জের স্টার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সিটকে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন আহছান হাবীব সুমন। দ্রুত তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার ভোর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময়: ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫