আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বর্তমান ও সাবেক এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম‌্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস‌্য মতিয়ার রহমান ও চেয়ারম‌্যান প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন অপর এক প্রার্থী। শুক্রবার (২২ মার্চ) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল (চশমা প্রতীক) নামে ওই চেয়ারম্যান প্রার্থী।
অভিযোগে বলা হয়, সফুরা বেগম রুমী (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের কাছে যাচ্ছেন। গত বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে টিনশেড হলরুমে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং ইফতারে খাদ্যসামগ্রী বিতরণ করেন। আরও বলা হয়, শুধু তাই নয়, শুক্রবার আবারও আদিতমারী উপজেলা পরিষদে ইফতারের নামে ভোটারদের উপস্থিত করে ভোট প্রার্থনার আয়োজন করেছেন সাবেক নারী এমপি চেয়ারম্যান প্রার্থী সফুরা বেগম রুমী। অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট সফুরা বেগম রুমী বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না। যিনি অভিযোগ করেছেন, তিনিই আমাদের এমপির সঙ্গে কথা বলবেন।’

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। এ নির্বাচন আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বর্তমান ও সাবেক এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময়: ০৭:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪