আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় ভাষা শহিদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—ডিসি মোস্তাক আহমেদ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কলারোয়ায় ভাষা শহিদ স্মৃতি দিবা-রাত্র নকআউট ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ভলিবল কর্নারে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) রিপন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিন ইয়াসমিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া ভলিবল ক্লাবের সভাপতি প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক দুই সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।এছাড়াও সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পি এল সি’র মহা ব্যবস্থাপক রোকনুজ্জামান।কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কলারোয়া ভলিবল ক্লাবের আয়োজনে দীর্ঘ কয়েক যুগ পর কলারোয়ায় এই ভলিবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে রূপালী ব্যাংক পি এল সি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি।টুর্নামেন্টে যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার আটটি দলে জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করেন।এ সময় বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কলারোয়ায় ভাষা শহিদ স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—ডিসি মোস্তাক আহমেদ

আপডেট সময়: ০১:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫