আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ৬ সদস্যের সাইবার এক্সপার্ট টিম গঠন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির এক সভা সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রিপন বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, টিটিসির অধ্যক্ষ কে.এম. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার, র‌্যাব-৬ উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার মো.আব্দুল হাই সিদ্দিক, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্র নাথ মন্ডল ও মো. ইমরান হোসেন, কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. শামসুর রহমান ও জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক প্রমুখ।

সভায় আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, জেলার ইনোভেটিভ ধারণগুলো একত্রিত করে একটি প্লাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইসিটি ও বিজ্ঞান ল্যাব সচল রাখা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা। সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা ও দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো। আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো। সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা এবং ভিকটিম সাপোর্টে ঘটনা স্থলে মূভমেন্ট করার জন্য ৬ সদস্যের একটি এক্সপার্ট সাইবার টিম গঠন করা হয়েছে। সভায় উল্লেখিত বিষয়সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় ৬ সদস্যের সাইবার এক্সপার্ট টিম গঠন

আপডেট সময়: ০১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫