আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনভার জেলার ভোমরা, গাজিপুর, কালিয়ানি, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ উল্লেখিত বিওপির আওতাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বোরকা, আগরবাতি ও ওষুধ সহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়। আটক এসব মালামালের মূল্য ৬ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট সময়: ০৫:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫