আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় চেকের মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মাটি ব্যবসায়ী ও যুবদল নেতা টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদস্যরা। শনিবার দুপুরে কলারোয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামালউদ্দীন টুটুল কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীন মন্টুর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

জানা গেছে, টুটুল একজন মাটি ব্যবসায়ী। বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে মাটি কাটা মেশিন (স্কেভেটর) ভাড়ায় নিয়ে কলারোয়ার বেত্রবতী নদীর মাটিসহ বিভিন্ন এলাকায় মাটি কাটার ব্যবসা করে। এক পর্যায়ে মাটি কাটা মেশিনের মালিক ভাড়া বাবদ টুটুলের নিকট ২ লক্ষ টাকা পাবে।

এ ঘটনায় টুটুলের নামীয় একটি চেক দিয়ে উক্ত মেশিন মালিকের নিকট থেকে পাওনাকৃত টাকার সময় নেয়। পরবর্তীতে টুটুল টাকা দিতে ব্যর্থ হলে স্কেভেটরের মালিক বরিশাল আদালতে টুটুলকে আসামী করে একটি চেকের মামলা দায়ের করে। ওই মামলায় বিজ্ঞ আদালত টুটুলকে ৪ মাসের সাজাসহ ২ লাখ টাকা জরিমানা করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওই গ্রেফতারী পরোয়ানায় টুটুলকে সাতক্ষীরা র‍্যাব গ্রেফতার করে কলারোয়া থানায় সোপার্দ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া টুটুলকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কলারোয়ায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা টুটুল গ্রেফতার

আপডেট সময়: ০৩:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫